শেষ হলো ডিজিটাল সার্ভিস ডিজাইন ল্যাব

৯ জানুয়ারি, ২০২০ ২০:০১  
শেষ হলো ছয় দিনব্যাপী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়-এর ডিজিটাল সেবা বাস্তবায়ন পরিকল্পনা সমন্বয়করণ ও ডিজাইন ল্যাব কর্মশালা। এতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়-এর ৪৯জন কর্মকর্তা, ১০জন সরকারি-বেসরকারি ডিজিটাল সার্ভিস এনালিস্ট, ৮জন এটুআই-এর কর্মকর্তা এবং ১৮জন সংশ্লিষ্ট সেবাগ্রহীতা অংশগ্রহণ করেন। ল্যাবে মোট ৩৬টি সেবার ক্ষেত্রে (০৬টি জিটুবি ও ৩০টি জিটুসি) ০৭টি গ্রুপের পর্যালোচনায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়-এর একটি ইন্টিগ্রেটেড ডিজিটাল সার্ভিস ডেলিভারি প্ল্যাটফর্মের বিষয় উঠে আসে। এর মধ্যে ডে কেয়ার ম্যানেজমেন্ট সিস্টেম, ডিজিটাল মিউজিয়াম অ্যান্ড ভার্চুয়াল আর্ট গ্যালারি সিস্টেম, ই-কমার্স অ্যান্ড সেলস্ সেন্টার ম্যানেজমেন্ট সিস্টেম, মনিটরিং অ্যান্ড রিপোর্টিং ম্যানেজমেন্ট সিস্টেম, ই-লাইব্রেরি অ্যান্ড পাবলিকেশনস ম্যানেজমেন্ট সিস্টেম, ডিজিটাল নারীসহ মোট ১১টি সিস্টেম উল্লেখযোগ্য। গত ৪ জানুয়ারি শুরু হয় ‘ডিজিটাল সার্ভিস ডিজাইন ল্যাব। ডিজিটাল সার্ভিস রোডম্যাপ-২০২১ কর্মশালায় সনাক্তকৃত সিস্টেমসমূহ দ্রুত বাস্তবায়নের জন্য আইসিটি বিভাগের আওতাধীন এবং মন্ত্রিপরিষদ বিভাগ ও ইউএনডিপি এর সহায়তায় পরিচালিত এটুআই-এর ডিজিটাল সার্ভিস এক্সিলারেটর টিমের সহযোগিতায় এই ল্যাবের আয়োজন করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়-এর সচিব কাজী রওশন আক্তারের সভাপতিত্বে ইস্কাটনে মহিলা বিষয়ক অধিদপ্তরে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ল্যাবের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব এন এম জিয়াউল আলম, মন্ত্রিপরিষদ বিভাগ-এর সচিব (সমন্বয় ও সংস্কার) শেখ মুজিবুর রহমান প্রমুখ এসময় উপস্থিতি ছিলেন। অনুষ্ঠানে এটুআই-এর চীফ স্ট্রটেজিস্ট (ই-গভর্ন্যান্স) ফরহাদ জাহিদ শেখ ল্যাবে ডিজাইনকৃত ও পরিকল্পনাকৃত ডিজিটাল সার্ভিসগুলো সমন্বয় করে ‘ডিজিটাল সার্ভিস ডেলিভারি প্ল্যাটফর্ম’এর প্রস্তাবনা উপস্থাপন করেন।